ব্রাজিলের কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৬২ আরোহীর সবাই মৃত্যুবরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, বিবিসি জানিয়েছে, বিমানে থাকা কেউ জীবিত নেই। এছাড়া এয়ারলাইন ভোয়েপাস জানায়, দুর্ঘটনায় পড়া বিমানটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। এটির ফ্লাইট নম্বর ছিল পিএস-ভিপিবি। তবে, দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে সাতটি উদ্ধারকারী দল পাঠিয়েছে সাও পাওলো রাজ্যের দমকল বাহিনী। সূত্র: রয়টার্স, বিবিসি
Leave a Reply