1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির সমাবেশের সময় বাসে আগুন: যুবদল নেতাসহ গ্রেফতার ৬

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

সম্প্রতি সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালীন ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর এবং বিকাশ পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ঢাকা জেলা বিএনপির সদস্য মুমিনুল ইসলাম (৪৫) ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, গত ২৯ জুলাই ঢাকা-আরিচা মহাসড়কের ওপর জনসাধারণের বিভিন্ন গাড়ি ভাঙচুর করে, ককটেল ফাটিয়ে এবং বাসে আগুন দিয়ে বিশৃঙ্খলতার সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিকাশ বাসের চালক আনোয়ার হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। পরে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য আশুলিয়া থানা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর), ঢাকার সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল অভিযানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুবদল নেতাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park