1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ধর্ষণকাণ্ডে উত্তাল ভারত, এবার ক্রিকেটারদের প্রতিবাদ

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত শুক্রবার এক নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। যার প্রতিবাদে এখন উত্তাল গোটা ভারত। বিক্ষোভ চলছে কলকাতায়। ভারতের অন্যান্য শহরেও এই বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ হচ্ছে। যেই প্রতিবাদে যোগ দিয়েছেন ভারতের ক্রিকেটাররাও।

কলকাতার দাদা খ্যাত সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এ ঘটনার কঠোর সমালোচনা করেছেন। আরজি করের ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় ঘটনা বলে অভিহিত করেছেন তিনি। সেই সঙ্গে এই ধরনের অপরাধের কোনো অজুহাত নেই বলে প্রশাসনকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘গত কয়েক বছরে কিছুই পরিবর্তন হয়নি! যা ঘটেছে তা শোনার পর থেকে আমি আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হয়ে পড়েছি। নারীর ন্যায়বিচার নিশ্চিত হোক।’

এর আগে ঘটে যাওয়া বেশ কয়েকটি ধর্ষণের খবরের ছবি পাশাপাশি বসিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ। তিনি লিখেছেন, ‘এবার কী অজুহাত দিবেন? এখানেও কি সেই মেয়েটার দোষ? কারণ পুরুষ তো পুরুষই থাকবে, তাই না?’

এর আগে প্রতিবাদে সরব হয়েছিলেন বুমরাহ। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী আলিয়া ভাটের একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি বলেন, ‘নারীর পথ বদলে দেওয়া নয়, জোর দিতে হবে পরিবেশ বদলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park