দুর্নীতি দমনে নিষেধাজ্ঞা ছাড়াও বেশ কিছু পদক্ষেপকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে নিজে থেকে নিরপেক্ষভাবে দুর্নীতির মুলোৎপাটনে উৎসাহিত করে ওয়াশিংটন। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এমনটিই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সম্প্রতি এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গে একথা বলেন তিনি।
ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সমন্বয়ক রিচার্ড নেফিউয়ের ঢাকা সফর ও একই সময়ে ইংরেজি একটি দৈনিকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগের প্রসঙ্গটি উঠে আসে। মানি লন্ডারিং ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার জানান- দুর্নীতি দমনে নিষেধাজ্ঞা ছাড়াও আরও পদক্ষেপ রয়েছে যুক্তরাষ্ট্রের। এক্ষেত্রে সম্পদ জব্দ ও সংশ্লিষ্ট দেশকে তথ্য দিয়ে সতর্ক করার মতো আরও বেশ কিছু বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে ওয়াশিংটন।
তবে দুর্নীতি সংশ্লিষ্ট বিষয়গুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্র নিজে থেকে পদক্ষেপ নিতে বাংলাদেশকে উৎসাহ দেয় বলে জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। সূত্র: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট
Leave a Reply