1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রূপপুর প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ শেখ হাসিনার

  • আপডেট সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

দেশের সর্ববৃহৎ ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পাঁচশ’ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এর মধ্যস্থতা করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এতে তুলে ধরা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার ২৬৫ কোটি ডলার, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। খরচের এই বাজেট থেকে মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে পাঁচশ’ কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় রোসাট্রম।

টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে শেখ হাসিনার এই চুক্তি হয় দাবি করে প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park