1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ ফেলে পালালো মাদককারবারীরা

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ভারতীয় মূল্যবান ক্রিস্টাল মেথ আইস নামের ভয়ানক মাদক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তের হঠাৎগঞ্জ এলাকা উক্ত মুল্যবান মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস এর একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার মোঃ শামীম আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে এক কেজি ভারতীয় মূল্যবান ক্রিস্টাল মেথ আইস নামের ভয়ানক মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা। বিজিবি আরো জানায়, জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস মাদকের বাজার মূল্য ৫ কোটি টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে জব্দকৃত মাদকদ্রব্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park