1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অর্থনৈতিক অবস্থার চিত্র দেখাতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০২ বার পঠিত

দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে কমিটি গঠন করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতির চিত্র ও সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই এসডিজি বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ে ব্যাখ্যা থাকবে।

গঠন হওয়া কমিটি ৯০ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করবে। শ্বেতপত্রে সরকারি আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, বাহ্যিক ভারসাম্য, জ্বালানি ও বিদ্যুৎ, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান এই ছয়টি বিষয় গুরুত্ব পাবে।

আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অর্থ পাচার ও অপরিপক্ক প্রকল্প এবং দেশি-বিদেশি ঋণ গ্রহণের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, পতনের আগে শেখ হাসিনার সরকার ১৮ লাখ ৩৬ হাজার কোটি টাকার ঋণ রেখে গেছে। যা বাংলাদেশের তিনটি বাজেটের মোট বরাদ্দের সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park