সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শন নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদির অভিযোগ, গত ৫ অগাস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এসময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অগাস্ট মৃত্যু হয় তার।
এদিকে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
অন্যদিকে, জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা হয়েছে।
Leave a Reply