1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এক ঘণ্টায় ঢাকা শেয়ারবাজারে লেনদেন ১৯১ কোটি, বাড়ছে সূচকও

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) লেনদেন ছাড়িয়েছে ১৯১ কোটি টাকা।

একই সাথে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়েছে। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ দশমিক ২৭ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) তথ্য মতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ২৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ০০৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৮২৮ দশমিক ৯৫ পয়েন্টে ও ১ হাজার ২৪৩ দশমিক ৪৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ দশমিক ৭৯ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯০টির কোম্পানির শেয়ারের, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি। এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ’র (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক ২৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৫৯৪ দশমিক ০৩ পয়েন্টে ও ১০ হাজার ৪ দশমিক ৪৭ পয়েন্টে।

আর সিএসআই সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮ দশমিক ৬৩ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৮২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ২২৯ দশমিক ৭৭ পয়েন্টে ও ১ হাজার ২২২ দশমিক ৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬২ হাজার টাকার। লেনদেন হওয়া ৭১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park