ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এদিকে, পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভকালে প্রাণ গেছে এক মার্কিন-তুর্কি অধিকারকর্মীর।গাজায় ইসরাইলি সামরিক অভিযান তিনশ ছত্রিশ দিনে পৌঁছেছে।
এরমধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ আর হত্যায় আরো বর্বর হয়ে উঠেছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার গাজার হালিমা আল-সাদিয়া স্কুলে হামলা চালিয়ে অন্তত ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা স্কুলটিতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। হামলা হয়েছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে। সেখানে প্রাণ হারিয়েছে ৫ জন ফিলিস্তিনি।
এদিকে, গেলো সপ্তাহ থেকে পশ্চিম তীরে অন্যতম বড় সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার পশ্চিম তীরের নাবলুসে মার্কিন-তুর্কি অধিকারকর্মী ইজগি আইগি’কে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করায় তাকে প্রাণ হারাতে হয়।
এছাড়া নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৩ বছর বয়সি এক কিশোরী নিহত হয়েছেন।
Leave a Reply