1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল কীনা জানালো যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলা হয়েছে, বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত ছিল না যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এমনটি জানান। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে চীনের প্রভাব ও যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে সাংবাদিকের প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

দেশটিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। যুক্তরাষ্ট্র এই অন্তর্বর্তী সরকারের সাথে কাজের জন্য প্রস্তুত এবং আগ্রহী।

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার ইঙ্গিত দিয়েছে, সাংবাদিকের এমন প্রশ্নে বেদান্ত প্যাটেল বলেন, তিনি সেই রিপোর্টগুলো দেখেননি। সেই রিপোর্টগুলো সত্য নয় বলেও মন্তব্য করেন ডেপুটি মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park