1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবশেষে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

গেলো জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে।
রাহুল গান্ধীর এই বক্তব্য তার দল কংগ্রেসের ভেরিফায়েড ফেসবুক ও এক্স পেজে পোস্ট করা হয়েছে। পোস্ট অনুযায়ী, সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের পুরোনো সম্পর্ক রয়েছে। তার দাদি বাংলাদেশ সৃষ্টির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন।

রাহুল গান্ধী বলেন, বাংলাদেশে চরমপন্থীদের বিষয় নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের কিছুটা তাদের মধ্যে আছে। কংগ্রেসের এই নেতা বলেন, ‘তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরবর্তী অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।’

রাহুল গান্ধী আরও বলেন, আমরা বিষয়টি উত্থাপন করেছি এবং তারাও আমাদের সঙ্গে কথা বলেছে। আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং এটা বন্ধ করতে চাই। যতো দ্রুত সম্ভব এর অবসান ঘটানোটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তিনি বলেন, ‘আমাদের দিক থেকে, আমাদের সরকারের দায়িত্ব চাপ প্রয়োগ করা, যাতে সহিংসতা বন্ধ হয়।

পিটিআইয়ের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনের আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে (কংগ্রেস ভবন) একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, রাহুল গান্ধী চার দিনের অনানুষ্ঠানিক সফরে যুক্তরাষ্ট্র যান। গত মঙ্গলবার ছিলো তার সফরের শেষ দিন। সূত্র: পিটিআই

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park