1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নগদ টাকার মজুত বাড়াতে নতুন সিদ্ধান্ত নিল ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

নগদ টাকার মজুত বাড়াতে ঋণ বিতরণে কড়াকড়ি আরোপ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। জানা গেছে, গত ১৯ জুন অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় ঋণ অনুমোদন ও লেটার অব ক্রেডিট (এলসি) খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত হয়। ওই সভায় ঋণ অনুমোদন ও এলসি খোলার ক্ষেত্রে কর্মকর্তাদের ক্ষমতা কমানো হয়। এবং কোনো শাখা ঋণ অনুমোদন দিতে পারবে না বলে সিদ্ধান্ত হয়।

পর্ষদ সভায় আরও সিদ্ধান্ত হয়, এখন থেকে ইসলামী ব্যাংকের জোন প্রধান, বিভাগীয় প্রধান কিংবা শাখা ব্যবস্থাপক ঋণ প্রস্তাবের অনুমোদন দিতে পারবেন না। এখন ব্যাংকটির সব ঋণ দেওয়া হবে প্রধান কার্যালয়ের অনুমোদনে। তবে, কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

গত ২০ জুলাই সব জোনের প্রধান, প্রিন্সিপাল, উইং, বিভাগ, প্রধান কার্যালয় বিভাগ ও শাখা ব্যবস্থাপক, উপশাখার ইনচার্জদের কাছে এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ প্রজ্ঞাপন পাঠানো হয়।

ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মুনিরুল মওলা ও মানবসম্পদ বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক ৫০ লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ প্রস্তাব অনুমোদন করতে পারবেন। ৫০ লাখ টাকার বেশি ঋণ প্রস্তাবের বিষয়ে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।

এর আগে, এমডি ৫ কোটি টাকা বা তার বেশি ঋণ প্রস্তাবের অনুমোদন দিতে পারতেন।

এছাড়া, ব্যাক-টু-ব্যাক এলসি, শিল্প কাঁচামালের এলসি এবং সরকারি অগ্রাধিকার খাতের অধীনের এলসি ব্যতীত ব্যাংকের স্বার্থ রক্ষায় বৈদেশিক মুদ্রার হারের ওঠানামার কভারেজসহ কমপক্ষে ১০০ শতাংশ মার্জিনে এলসি খুলতে হবে। নির্ধারিত সীমার মধ্যে থাকা সব এলসি অবশ্যই প্রধান কার্যালয় থেকে কেস-টু-কেস অনুমতি নিয়ে খুলতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সময়সীমা অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে ঋণ কার্যক্রম কঠোর করেছে ইসলামী ব্যাংক। তাই এই উদ্যোগের ফলে শরিয়াহ ভিত্তিক ব্যাংকটির নগদ মজুত ও তারল্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, শুধু কাগজে-কলমে থাকা ৯টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে ব্যাংকটি। এসব অনিয়মের খবর ইসলামী ব্যাংক থেকে আমানতকারীদের আমানত প্রত্যাহারে প্ররোচিত করেছিল।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ হাজার ১০১ কোটি টাকা, যা আগের বছর ছিল ৪ হাজার ৭৭২ কোটি টাকা। ৩০ জুন পর্যন্ত আমানত প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ০৯ শতাংশ এবং ঋণ প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি বছরের প্রথমার্ধে নগদ ও তারল্যের ন্যূনতম সীমায় রাখতে ব্যর্থ হয়েছে ইসলামী ব্যাংক।

নগদ ও তারল্যের ন্যূনতম সীমা ধরে রাখতে ব্যর্থ হলে যে ঘাটতি থাকে তার ওপরে ৯ শতাংশ ও ৮ দশমিক ৫ শতাংশ জরিমানা করা হয়।

ইসলামী ব্যাংককে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে, জুনে বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকসহ শরিয়াহভিত্তিক ৫টি ব্যাংকের নাম উল্লেখ করে বলেছিল, সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park