1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমাকে কিছুতেই দমাতে পারবে না: ট্রাম্প

  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের গলফ মাঠের কাছে গুলির ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। এরপর ট্রাম্প জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন, ভালো আছেন। কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের এই বিবৃতি প্রকাশ করেছে তার প্রচার শিবির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় স্থানীয় সময় রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে নিজের গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। তখন গুলির ঘটনা ঘটে। পরে বন্দুকসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ধারণা করছে, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে।

গলফ মাঠের কাছে গুলির পরপরই ঘটনাটি জানায় ট্রাম্পের প্রচার শিবির। এক বিবৃতিতে তারা বলে, মাঠে ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি গুলি চালানো হয়। তবে তিনি নিরাপদে আছেন। এরপরে সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির।

বিবৃতিতে ট্রাম্প বলেন, তার কাছাকাছি স্থানে গুলি চালানো হয়েছে। তবে গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বলতে চান, তিনি নিরাপদ ও ভালো আছেন। ট্রাম্প আরও বলেন, কিছুই তাকে দমাতে পারবে না। তিনি কখনো আত্মসমর্পণ করবেন না। তাকে সমর্থনের জন্য তিনি সব সময় তার সমর্থকদের ভালোবেসে যাবেন।

উল্লেখ্য যে, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park