1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। দুই দফায় তিনি প্রাণে বাঁচলেও এবারের হত্যাচেষ্টার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ট্রাম্পকে হত্যা করতে গিয়ে আটক সন্দেহভাজন বন্দুকধারী রায়ান রুথ সাবেক এই প্রেসিডেন্টের ফ্লোরিডার গলফ মাঠের পাশের ঝোঁপ-ঝাড়ে বন্দুক হাতে ১২ ঘণ্টার মতো লুকিয়ে ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, রায়ান রুথ ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা গলফ মাঠের পাশে প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন। তবে ট্রাম্পকে কখনই তিনি নিজের বন্দুকের সীমানায় পাননি এবং তিনি কোনো গুলিও চালাননি।

তবে এই ঘটনার পর মার্কিন বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। তাদের উপস্থিতি সত্ত্বেও কীভাবে একজন সশস্ত্র ব্যক্তি ট্রাম্পের এত কাছাকাছি গেল, সে প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে পেনসিলভানিয়ার এক সমাবেশে গত ১৩ জুলাই হত্যাচেষ্টার শিকার হওয়ার পর। সেদিন ওই সমাবেশে ট্রাম্পের কানে গুলি লেগেছিল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মার্কিন সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড রো সাংবাদিকদের বলেছেন, গলফ মাঠে যাওয়ার বিষয়টি ট্রাম্পের পাবলিক সফর সূচিতে ছিল না। তারপরও ট্রাম্প সেখানে থাকবেন তা ওই ব্যক্তি কীভাবে জানলেন স্পষ্ট নয়।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাকে হত্যাচেষ্টার ঘটনায় ঘটে। গোলাগুলির সময় ওই মাঠেই ছিলেন ট্রাম্প। তবে এই হত্যাচেষ্টা বানচাল করে দেয় সিক্রেট সার্ভিস। এই ঘটনায় পর রায়ান রুথকে আটক করে মার্কিন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park