সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
তাদের মধ্যে তিন মামলায় সালমান এফ রহমানকে, জুনায়েদ আহমেদ পলককে তিন মামলায়, আনিসুল হককে তিন মামলায় এবং সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে ছয় মামলায়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। এসময় বাড্ডা-লালবাগ-আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply