1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সরকারি খরচে উন্নত চিকিৎসা পেতে থাইল্যান্ড গেলেন গুলিবিদ্ধ ফাহিম

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ কারণে উন্নত চিকিৎসার দিতে বাবা-মাসহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে তাদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেয়া হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ফাহিম হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তার বাবা-মাসহ তাকে সরকারি খরচে থাইল্যান্ডের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এমনকি তাদের খাবার, বাসস্থান, অভ্যন্তরীণ যাতায়াত ও চিকিৎসা বাবদ বৈষম্যবিরোধী কল্যাণ তহবিল থেকে এককালীন ৮ লাখ টাকা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুলিবিদ্ধ শিক্ষার্থী ফাহিম ও তার পরিবারের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বিমান ভাড়া মওকুফের পাশাপাশি যাতায়াতের সুবিধার্থে রিটার্ন টিকিটসহ ৭টি বিমান টিকিট দিয়ে সহায়তা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. আব্দুর রশিদ নামে একজন দিনমজুরকে চিকিৎসা সহায়তা বাবদ ৫০ হাজার টাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কল্যাণ তহবিল’ এর হিসাব নম্বর-৪৪২৬৩০২০০৩৭৯৬, সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা হতে প্রদান করা হয়েছে।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও ২ শিক্ষার্থীকে (মো. আবু বকর ছিদ্দিক ও খোকন চন্দ্র বর্মন) উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে প্রেরণের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও দেশে চিকিৎসা সম্ভব নয় এমন আহতদের বিষয়ে তথ্য দেয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালসমূহকে বলা হয়েছে। এ ধরনের আহতদের শনাক্ত করা গেলে প্রয়োজন সাপেক্ষ্যে তাদেরও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও যেসব ব্যক্তি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের অধিকতর উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা শিগগিরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম নিয়ে বাংলাদেশে আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park