1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পাকিস্তানে সীমান্তের নিরাপত্তা চৌকিতে হামলা, সেনাসহ নিহত ১৮

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা চৌকিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) জঙ্গি হামলা হয়েছে। এতে পাকিস্তানের অন্তত ছয়জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। সেইসঙ্গে পাল্টা গুলিতে ১২ জন হামলাকারী নিহত হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

আফগান সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ভোরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে আহত চার সেনার অবস্থা গুরুতর। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ভয়েস অব আমেরিকাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে সেনা ও হামলাকারী উভয়ের নিহতের সংখ্যা জানিয়েছে। তবে আহত সেনার কথা উল্লেখ করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, এক দল সন্ত্রাসী দক্ষিণ ওয়াজিরিস্তানের এক নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এর ফলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। এতে ছয় জন সেনা ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানে অনুপ্রবেশের চেষ্টা চালালে আরও সাতজন সন্ত্রাসী নিহত হয়। বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-পাকিস্তান (টিটিপি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park