1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে জম্মু-কাশ্মীরে

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে। বুধবার (২৫ সেপ্টম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল ৬টা পর্যন্ত। আজকের দ্বিতীয় দফার নির্বাচনে ছয় জেলার ২৬টি আসনে ভোটগ্রহণ হবে, যার বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা।

আসনগুলো হলো- কাঙ্গন (এসটি), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বিয়ারওয়াহ, খানসাহেব, চর-ই-শরীফ, চাদুরা, গুলাবগড়, রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট – সুন্দরবানি, নওশেরা, রাজৌরি (এসটি), বুধল (এসটি), থান্নামান্ডি (এসটি), সুরনকোট (এসটি), পুঞ্চ হাভেলি এবং মেনধার (এসটি)।

এবার জম্মু ও কাশ্মীরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়। আজ দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে।

প্রায় ২৬ লাখ ভোটার আজ ২৩৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আর আজ যে ২৬টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে ১৫টিই কাশ্মীরের।

দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন জম্মু-কাশ্মীরের বাসিন্দারা। তবে ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মীর। ক্ষমতাসীন বিজেপি বরাবরই বিরোধীদের সমালোচনা করে বলেছে, যতই চেষ্টা করা হোক, ৩৭০ ধারা আর কোনো দিন ফেরানো যাবে না। সূত্র: হিন্দুস্তান টাইম্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park