1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মুরগি ও ডিমের দাম লাগামহীন!

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছেই না। দু’সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ত্রিশ টাকা। প্রতি ডজন ডিম কিনতেও ভোক্তাদের গুনতে হচ্ছে একশ ষাট টাকা পর্যন্ত। ইলিশসহ সব মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম সাধারণের নাগালের বাইরে।

সরকার পরিবর্তনের শুরুর দিকে ব্রয়লারের দাম ২২০ থেকে ১৫০ টাকায় আর সোনালীর দাম নেমে আসে ৩২০ থেকে ২২০ টাকায়। কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম না কমায় আবারও বেড়েছে দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০, সোনালি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

চরম অস্থিরতা ডিমের দামেও। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে দুই টাকা বেশিতে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে তের টাকারও বেশি।

বাজারে অন্যান্য সব মাছের পাশাপাশি রয়েছে ইলিশেরও পর্যাপ্ত সরবরাহ। তবুও দাম নেই সাধারণ মানুষের নাগালের মধ্যে।

এদিকে, ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজিও। সরকার পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে যথাযথভাবে বাজার তদারকির দাবি সবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park