1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মারা গেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, দাবি ইসরাইলের

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

 

লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহ গোষ্ঠী প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমনটি দাবি করে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরত এবং হাসান নাসরুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তাদের দাবি, ওই হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ গোষ্ঠী হাসান নাসরুল্লাহর মৃত্যু নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসরাইলি সেনাদের একের পর এক হামলায় লেবাননের স্থানীয় বাসিন্দারা প্রাণে বাঁচতে এদিক-ওদিক ছোটাছুটি করছেন। এরমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন লাখো লেবাননবাসী। শুক্রবার রাতভর ইসরাইলি হামলায় হত্যার শিকার হয়েছে ছয়জন। আহত হয়েছে প্রায় একশ’জন। এর মধ্যে টানা পাঁচদিনের হামলায় লেবাননে ৭০০ জনের বেশি নিহত হয়েছে। অন্যদিকে, তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েকশ রকেট ও মিসাইল দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park