বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সর্বগ্রাসী ফ্যাসিবাদ গোটা দেশকে গিলে খাচ্ছে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন টিকিয়ে রাখতে চাইছে ক্ষমতাসীনরা।
সোমবার (১৪ আগস্ট) সকালে গুলশানের লেকশোর হোটেলে ‘বাংলাদেশের সংবাদ মাধ্যম-দুঃশাসনের দেড় দশক’ বিষয়ে এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি জানান, গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়। বেগম খালেদা জিয়াসহ বিরোধী মতের বিপুল সংখ্যক নেতা-কর্মী কারাগারে আটকে রাখার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন করে দাবি আদায় করা হবে। দল নিরপেক্ষ সরকার গঠন করে সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন বাস্তবায়নের কথাও বলেন মির্জা ফখরুল।
Leave a Reply