পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণে দুই চীনা নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
রবিবার (৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় ব্যবহার করা হয় দূর নিয়ন্ত্রিত যন্ত্র আই.ই.ডি। বিস্ফোরণে সাতটি গাড়ি পুড়ে গেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান জানিয়েছেন, বিদেশিদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।
এক বিবৃতিতে সংঘঠনটি বলেছে, করাচি বিমানবন্দর থেকে আসা চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের দল তাদের লক্ষ্য ছিল। এরইমধ্যে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। সূত্র: বিবিসি
Leave a Reply