1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এক বছরে ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলার এক বছর আজ। এই এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। ধ্বংস করেছে অসংখ্য বাড়িঘর। বাস্তুচ্যুত হয়ে রাস্তা আর আশ্রয়শিবিরগুলো ঠিকানা হয়েছে লাখো ফিলিস্তিনির।
গত বছর সাত অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস। এরপরই হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। হামাস সদস্যদের পাশাপাশি এতে হত্যার শিকার হতে থাকে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে নেতানিয়াহু প্রশাসন। বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ বন্ধ করে দেয়।

এক বছরের ভয়াবহ হামলায় গাজায় প্রাণ হারানো ৪২ হাজারের মধ্যে ১৬ হাজারের বেশি ‍শিশু। নিখোঁজ হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। ধ্বংস হয়ে গেছে গাজার ৬০ শতাংশ অবকাঠামো। উপত্যকার ৬৮ শতাংশ সড়ক নষ্ট হয়ে গেছে। ৩৬টি হাসপাতালের মধ্যে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে ১৯টি। যে কটা আছে চলছে কোনোরকম।

গাজার মোট বাসিন্দার ৯০ শতাংশ বা ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পশ্চিমাদের সহযোগিতায় এখনো হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী।

এদিকে, গেলো দুই সপ্তাহ ধরে ইসরাইলি বাহিনী লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালাচ্ছে। রবিবার লেবাননের বৈরুতসহ বিভিন্ন স্থানে চলে ইসরাইলি বোমা বর্ষণ। ইসারাইলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে হিজবুল্লাহর রকেট। এতে ১০ ইসরাইলি আহত হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park