1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমিশনার পদ পেলেন এনবিআরের ৪ কর্মকর্তা

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের চার অতিরিক্ত কমিশনারকে কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের অতিরিক্ত কমিশনার অরুন কুমার বিশ্বাস, এস এম সোহেল রহমান, শামীম আরা বেগম ও মোহাম্মদ শফি উদ্দিনকে কমিশনার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পূর্ববর্তী পদের দায়িত্ব হস্তান্তর করে চলতি দায়িত্বের পদে যোগদান করবেন জানিয়ে আদেশে আরও বলা হয়, চলতি দায়িত্ব পালনকারী কর্মকর্তারা চলতি দায়িত্ব পালনের কারণে চলতি দায়িত্বের পদে বা অন্য কোনো পদে পদায়ন, বদলি বা পদোন্নতি প্রদানের ক্ষেত্রে কোনোরূপ অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না।

এছাড়া, চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থ বিভাগ থেকে সময় সময় জারি করা আদেশে উল্লিখিত হারে ও শর্তে কার্যভারভাতা প্রাপ্য হবেন। পাশাপাশি চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বপ্রাপ্ত পদের সঙ্গে আবশ্যিকভাবে ‘চলতি দায়িত্ব’ শব্দদ্বয় যোগ করবেন।

এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park