1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিম, মাছ-মুরগির পর নতুন করে অস্থিরতা সবজির দামে

  • আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

শেখ হাসিনার সরকার পতনের পর সাধারণ মানুষের নিত্য পণ্যের দাম নাগালে আসার অন্যতম বিশেষ প্রত্যাশাটি মাঠে মারা যাওয়ার অবস্থা। অন্তর্বর্তী সরকারের দু’মাস পরও বাজার অনিয়ন্ত্রিত। প্রায় সব পণ্যেরই আকাশ ছোঁয়া দাম। ডিম, মাছ-মুরগির পর নতুন করে অস্থিরতা সবজির দামে। একশ টাকার কমে মিলছে না কোনো সবজিই।

মোহাম্মদ হাসানুল আমিন। একটি বেসরকারি কোম্পানির এসিস্ট্যান্ট ম্যানেজার। যে টাকা বেতন পান তা দিয়ে অনেকটাই মধ্যবিত্তের সংসার তার। কিন্তু, বাজারে এসে অসহায় তিনি। হাসানুল আমিনের মতোই অবস্থা প্রায় সব মানুষের। নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস সবার।

সরকার পরিবর্তনের পর ব্রয়লার মুরগির দাম কয়েকদিন নেমে আসে একশ পঞ্চাশ টাকায়। আর সোনালী মুরগি দু’শ বিশ টাকায়। কিন্তু দু’সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের মুরগির দাম আবার উর্ধ্বমুখী। চরম অস্থিরতা মাছ বাজারেও। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিতে পাঁচশ থেকে সাতশ টাকা পর্যন্ত।

এদিকে, সবজির বাজারেও আগুন। পেপে ছাড়া বাকি সব সবজি কিনতেই ক্রেতাদের গুনতে হচ্ছে একশ থেকে এক’শ আশি টাকা পর্যন্ত।নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে আনতে আর বাজার মনিটরিংয়ের আওয়াজ নয়, মানুষ চায় পদক্ষেপ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park