1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘স্পিরিট খেয়ে’পান করে প্রাণ গেল ৩ জনের

  • আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত ‘স্পিরিট’ প্রাণ গেল তিনজনের। বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে তারা মারা যান বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।

নিহতরা হলেন- শহরের নদীপাড়ার হারুন অর রশিদ খানের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) এবং ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজির হাসান (২৫)।

ওসি জানান, নিহতরা শহরের সুইপার পট্টি থেকে স্পিরিট কিনে পান করেছিলেন।

এর মধ্যে জাহাঙ্গীর হোসেন বাড়িতে, বিপুল কুমার হাসপাতালে নেওয়ার পথে এবং রাজিব হোসেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা যান।

ওসি বলেন, জাহাঙ্গীর ও বিপুলের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাজিবের মরদেহ যশোর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জাহাঙ্গীর হোসেনের চাচা মিরু খান সাংবাদিকদের বলেন, তার ভাইপো রাতে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তার গা ঘামছিল। কিছুক্ষণ পড়ে মারা যান।

বিপুল কুমারের বড় ভাই নির্মল কুমার বলেন, রাতে তার ভাই বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। রক্তচাপ কমে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই তার মৃত্যু হয়।

আর রাজিবের পরিবার জানিয়েছে, তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষক্রিয়ায় আক্রান্ত হিসেবে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মারা যান।

কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. আশরাফুল আলম বলেন, শুনেছি, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের একটি হোমিওপ্যাথির দোকান থেকে স্পিরিট কিনে খেয়ে তিনজন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park