1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপি-জামায়াতের লোক মানেই প্রতারক: শেখ পরশ

  • আপডেট সময় : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

বিএনপি-জামায়াতের লোক মানেই প্রতারক উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ণ দেখে বিএনপি-জামায়াতের গায়ে জ্বালা করছে। এ কারণে পদযাত্রার নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উঠে পড়ে লেগেছে তারা।

শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শেখ পরশ বলেন, দেশের টাকা মেরে বিদেশে পাচার করেছে তারেক রহমান, ওই টাকা আমরা দেশে ফিরিয়ে আনছি। বেগম জিয়া এতিমের টাকা মেরে খেয়ে এখন নির্বাচনে অযোগ্য হয়ে পড়েছে। এ কারণে বিএনপি-জামায়াতের লোক মানেই প্রতারক।

তিনি বলেন, ‘বাংলাদেশ যুবলীগ হবে মানবিক ও মানুষের কল্যাণে কাজ করে তাদের নেতৃত্বে আনতে হবে। কোনো ভূমিদস্যু, মাদক কারবারীর ঠাঁই যুবলীগে হবে না।’

রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আকবর আলী মর্জি, রেজাউল হক রেজা, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, এমপি অ্যাডভোকেট খোদেজা নাসরিন আকতার হোসেনসহ বাংলাদেশ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ডা. আওরঙ্গজেব আরু, ইয়াছির আরাফাত রামিম, রেজা ই রাব্বী, আশরাফুল ইসলাম রতন প্রমুখ। পরে রাজবাড়ী পৌরসভায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park