1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের সাফল্য থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

দারিদ্র্য নিরসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নারী ক্ষমতায়নসহ নানা সূচকে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে, তা থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস

সোমবার (০১ মে) আমেরিকার ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংক সদর দফতরে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি । এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ২২৫ দশমিক ৩৪৫ কোটি মার্কিন ডলারের পাঁচটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ কখনো ঋণের ফাঁদে পড়েনি, খেলাপি হয়নি: প্রধানমন্ত্রী

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এ অর্থায়ন চুক্তিসমূহে সই করেন। বর্তমান বাজারমূল্য ধরে প্রতি ডলার সমান ১০৬ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৮৮৬ কোটি ৫৭ লাখ টাকা।

এসময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের হাতে পদ্মাসেতুর একটি বাঁধাই করা ছবি উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ কখনও ঋণের ফাঁদে পড়েনি: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বব্যাংক অংশীদারত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে এদিন সকাল থেকে বিশ্বব্যাংক সদরদপ্তরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন ওয়াশিংটন সফররত বাংলাদেশের সরকারপ্রধান।

ডেভিড ম্যালপাস বলেন, বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে আয় বৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের অগ্রগতিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের বেসরকারি খাতকে সক্ষম করতে, নতুন কাজের সুযোগ তৈরি করতে, করের ভিত্তি প্রসারিত করতে, আর্থিক খাতকে শক্তিশালী করতে এবং দেশের অর্থনৈতিক ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থিতিস্থাপকতা তৈরি করতে আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার পর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। যুক্তরাষ্ট্র, ১ মে ২০২৩
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন সাফল্য থেকে অনেক দেশ শিক্ষা নিতে পারে। স্বল্প সময়ের মধ্যে রেকর্ড দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন, বিস্তৃত বিদ্যুৎ অ্যাক্সেস অর্জন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশটি তার উদ্ভাবনী পদ্ধতির জন্য অনন্য।

প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট গত পাঁচ দশকে বাংলাদেশের উন্নয়নের গল্প তুলে ধরা একটি মাল্টিমিডিয়া ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তারা ৫০ বছরের অংশীদারত্বের প্রতিফলন ঘটাতে একটি সেমিনারে যোগ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park