1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেক্সিকো পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১০

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট: 

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ মে) নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালালে এই সংঘর্ষ বাধে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস লিখেছেন, ‘৩টি সাঁজোয়া ট্রাকে করে যাওয়ার সময় একটি সন্ত্রাসী গ্রুপ বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালায়।’ তিনি আরও বলেন, ‘এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সেখানে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হন। এ সংঘর্ষে ৪ কর্মকর্তা আহত হয়েছেন।’

নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যবর্তী একটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এ অঞ্চল সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট সহিংসতায় জর্জরিত।

মেক্সিকোতে ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় এক লাখ নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park