1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাত্র এক হাত বদলেই সবজির দাম বেড়ে যায় ৩ গুণ!

  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৫৪৯ বার পঠিত

মাত্র এক হাত বদলেই সবজির দাম বেড়ে যায় তিনগুণ। ২৫ টাকা কেজি শসা দাঁড়ায় ৬০ থেকে ৭০ টাকায়। আর এক কেজি কাঁচামরিচে দামের তারতম্য হয় ১০০ টাকা। রাজধানী কারওয়ান বাজারের সাথে অন্যান্য বাজারের বেশিরভাগ সবজির দামের ব্যবধানই এমন। এ জন্য কড়া যুক্তিও আছে খুচরা ব্যবসায়ীদের। ক্রেতারা বলছেন, নামে বাজার তদারকি হলেও কাজে আসছে না কোনো পদক্ষেপই।

রাতের কারওয়ান বাজার, যেন দিনের চেয়ে বেশি সরব। সরগরম এখানকার অলিগলি থেকে শুরু করে প্রতিটি সংযোগ সড়ক। এক এক করে পণ্যবোঝাই ট্রাক আসছে আর খালাসে ব্যস্ত শ্রমিকরা।

কারওয়ান বাজার থেকে যাবে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে। ব্যাপারিদের সাথে কথা বলে জানা যায় ২০ টাকায় কেনা শসা খরচসহ এই বাজারে বিক্রি হয় ২৫ থেকে ২৭ টাকায়।

তবে একই শসা কারওয়ান বাজার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হাতিরপুল বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। কিন্তু কেনো?

একইভাবে রাতের ১৫০ টাকার কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কড়া যুক্তিও আছে ব্যবসায়ীদের।

সচেতন ক্রেতারা বলছেন, রাজধানীবাসীকে এক প্রকার জিম্মি করে দিনের পর দিন অতিমুনাফা করে যাচ্ছেন ব্যবসায়ীরা।

অতি মুনাফা এবং ক্রেতাদের ঠকানোর মানসিকতা থেকে বের হয়ে আসা নিশ্চিত করতে বাজার তদারকির পাশাপাশি বিক্রেতাদের সততার ওপর জোর দিলেন ক্রেতারা।

২ responses to “মাত্র এক হাত বদলেই সবজির দাম বেড়ে যায় ৩ গুণ!”

  1. হুজাইফা says:

    এডমিন আমার সাথে যোগাযোগ করুন, এভাবে নিউজ পোস্ট করলে এডসেন্স এপ্রুভ পাবেন না, আমি হুজাইফা, এম বিএ টাইমসের এডমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park