1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হঠাৎ সচিব সভা, অস্বীকার করলেন মন্ত্রিপরিষদ সচিব!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩২ বার পঠিত

সরকারের সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে বৈঠক করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সচিবালয়ে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র। তবে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আজ প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে, আলাদা কোনো বিশেষ সভা বা সচিব সভা করা হয়নি।

সোমবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ‘হঠাৎ করে সব সচিবকে ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।’

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ কোনো মিটিং নয়, নিয়মিত যে মিটিং সেটিই হয়েছে। এটি মঙ্গলবার হওয়ার কথা ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম আছে। সেজন্য আমি মিটিংটি এগিয়ে নিয়ে এসেছি।

আলাদা করে সচিব সভা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, না; আমাদের সাধারণ সভা হয়েছে। এটি সচিব সভা নয়, আলাদা সচিব সভা নয়। আমাদের যে কমিটি সে কমিটির সভা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি। মিটিংয়ে সাধারণত যেসব জিনিস আলোচনা করি, সেই আলোচনা করেছি। অনেকগুলো প্রস্তাব ছিল, কিছু নিয়োগ বিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল- সেগুলো আমরা করেছি।

নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না। আমরা আলাদা কোনো সচিব সভা করিনি।

মাঠ প্রশাসনে নির্বাচনের আগে কীভাবে কাজ হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে কি না- প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না, না এ রকম কোনো বিষয়ে আলোচনা হয়নি।

মাহবুব হোসেন বলেন, প্রকল্প বাছাই করার ক্ষেত্রে, প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল উইন্ডোগুলো তৈরি হয়েছে সেখানে যেন সচিবরা একটু বেশি নজর দেয় সে বিষয় নিয়ে কথা হয়েছে।

নির্বাচনের আগে সরকারের মেগা প্রকল্প শেষ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নে মাহবুব হোসেন বলেন, না না, ওইসব নিয়ে আলোচনা হয়নি।

কয়েকজন সচিব জানিয়েছেন ‘আজ সচিব সভাই হয়েছে’- এক সাংবাদিক বিষয়টি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মাহবুব হোসেন বলেন, কোনো সচিব এ কথা বলে থাকলে তাকে জিজ্ঞাসা করুন, আমাকে নয়।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সচিব সভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি, শূন্যপদপূরণ, পদোন্নতিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রথমে সচিবসভা, পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সচিবদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এবং বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এ ছাড়া বৈঠকে প্রত্যেক সচিবকে তাদের অবস্থান থেকে দেশের পক্ষে কাজ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park