1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের বাড়ল সময়

  • আপডেট সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৯২ বার পঠিত

ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য উদ্যোক্তাদের আবেদন করার আগামী ১৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সময়ের মধ্যে উদ্যোক্তারা ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য অনলাইনে কেন্দ্রীয় ব্যাংককে আবেদন করতে পারবেন।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী অনেক উদ্যোক্তার পক্ষেই আবেদন করা সম্ভব হচ্ছে না বলে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়। একই সঙ্গে তারা এর আবেদনের সময় বাড়ানোর অনুরোধ করে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক আরও দুই সপ্তাহ সময় বাড়িয়েছে।

সূত্র জানায়, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য এখনও কোন উদ্যোক্তা আবেদন জমা দিতে পারেননি। তবে তাঁরা এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রাপ্তির আবেদনের লক্ষ্যে সব আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিল সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ ক্ষেত্রে আবেদনের অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

গত ১৫ জুন কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকের কোনো শাখা, উপশাখা, এটিএম বুথ বা কোনো স্থাপনা থাকবে না। কেবল একটি প্রধান কার্যালয় থাকবে। মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়া হবে। এটি স্থাপনে উদ্যোক্তাদের প্রাথমিক মূলধন লাগবে ১২৫ কোটি টাকা, আর ব্যাংকের পরিচালক হতে লাগবে কমপক্ষে ৫০ লাখ টাকা।

ডিজিটাল ব্যাংক কোনো এলসি খুলতে পারবে না। তারা বড় ও মাঝারি শিল্পেও কোনো ঋণ দিতে পারবে না। তবে ছোট ঋণ দিতে পারবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park