মাদকের বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনীকে তথ্য দেয়ায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে ব্যবসায়ী সাইফুল ইসলামকে নৃশংসভাবে খুন করা হয় বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে কাওরানবাজারে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, সাইফুলকে হত্যার পর রাজনসহ ৭ জন বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। সোমবার (৩১ জুলাই) রাজধানীর শাহবাগে জড়ো হয়ে ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলো। এ সময় র্যাব তাদের গ্রেফতার করে কেরানীগঞ্জ নিয়ে গিয়ে সেখান থেকে হত্যার কাজে ক্রিকেট ব্যাট ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
র্যাব আরও জানায়, সাইফুলের দেয়া তথ্যের কারণেই কয়েকদিন আগে রাজনসহ কয়েকজন গ্রেফতার হয়। জামিনে বেরিয়ে তারা সাইফুলকে হত্যার পরিকল্পনা করে। গত ৩০ জুলাই সাইফুলকে অন্তত ১০ জন দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও নির্মমভাবে আঘাত করে হত্যা করে।
Leave a Reply