1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশকে অতি প্রয়োজন ছাড়া বলপ্রয়োগ না করার আহ্বান

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩০১ বার পঠিত

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতি প্রয়োজন ছাড়া পুলিশকে বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।

শুক্রবার (৪ আগস্ট) সংস্থাটির হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স এক প্রেস নোটে এ তথ্য জানান।

প্রেস নোটে বলা হয়, যদি বলপ্রয়োগ করতে হয়, তবে যেন আইনিভাবে-সংযমের সঙ্গে এবং সমানুপাতিক হারে করা হয়। যদি অধিক বলপ্রয়োগ করা হয়, তবে সেটি যেন দ্রুত তদন্ত করা হয় এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়। এ ছাড়া মানবাধিকার বিষয়ে যে দায়িত্ব রয়েছে, সেটি যেন কর্তৃপক্ষ যথাযথভাবে মেনে চলে। মানুষ যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশের আহ্বান জানাই।

প্রেস নোটে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিরোধী দলগুলোর সমাবেশে বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে। যেখানে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। পুলিশ ও সাদাপোশাকে কিছু মানুষ হাতুড়ি, লাঠি, লোহার রড দিয়ে প্রতিবাদকারীদের পিটিয়েছে। অনেক বিরোধী দলের সমর্থক এবং পুলিশ আহত হয়েছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিরোধীদলীয় নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park