1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাঁটুপানিতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেয়ায় প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাঁটু পানিতে চলছে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সমাবেশ।

জুমার পর থেকে ভারী বৃষ্টি থাকলেও বৃষ্টিতে ভিজেই ইতিমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হয়েছেন দলের নেতাকর্মীরা। তবে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও দলীয় কার্যালয়ের সামনে হাটু পানির কারণে কিছুটা বিলম্বে শুরু হচ্ছে সমাবেশ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, তীব্র বৃষ্টিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমেছে হাঁটুপানি। চলছে ভারী বৃষ্টিও। এর মধ্যেই জুমার পর থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। মিছিলের সঙ্গে আসা অধিকাংশ নেতাকর্মীই ছিলেন কাকভেজা। তবে এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে আজ শুক্রবার ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park