1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্রিকেট ছাড়ার ঘোষণা রুমানার!

  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

অনেকটা আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। শনিবার (৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটস পোস্ট করে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন অভিজ্ঞ টাইগ্রেস অধিনায়ক।

‘নো মোর ক্রিকেট …’। নিজের ফেসবুক পেজে ইংরেজিতে এটি লিখে সঙ্গে কয়েকটি ডট জুড়ে দিয়েছেন রুমানা আহমেদ। এভাবে ক্রিকেটকে বিদায় জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক যেনো বোঝাতে চাইলেন, এই স্ট্যাটাসের বাইরেও রয়েছে আরও না বলা কথা।

গত এপ্রিলে শ্রীলংকা সফর থেকে জাতীয় দলের বাইরে রুমানা। ওই সফরে বাইরে রাখা হয় সালমা খাতুনকেও। দুই অভিজ্ঞ অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে তখনকার নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানিয়েছিলেন। রুমানা তার প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘বাদ পড়েছেন’ ধরে নিয়েছেন। শ্রীলংকা সফর শেষে দেশে ফেরার পর বদলেছে নারী দলের নির্বাচক। সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরীর প্যানেল ঘোষণা করে ভারত সিরিজের দল।

ঘরের মাঠে সে সিরিজে সালমা ফিরলেও রুমানার সঙ্গে আরেক সিনিয়র জাহানারা আলমকে দলের বাইরে রাখা হয়। এর কোনো ব্যাখা দেননি নতুন নির্বাচকরা। জাতীয় দলে ৩২ বছরের অভিজ্ঞ অলরাউন্ডার রুমানার সব শেষ ম্যাচ ছিলো গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park