ভারতীয় ৮৫ কোম্পানি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী। একই সাথে ভারতে, বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়।
রবিবার (৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত সম্মেলনে এসব কথা জানান ব্যবসায়ীরা।
সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ চিকিৎসার জন্য ভারত যায়। এদের উন্নত চিকিৎসা নিশ্চিতে দেশেই হাসপাতাল করতে চায় ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান। এদিকে, জ্বালানি খাতে পাইপ লাইনের মাধ্যমে এলপি গ্যাস রপ্তানিরও আগ্রহ জানান ভারতীয় ব্যবসায়ীরা।
ভারতের সাথে বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয় এ সম্মেলনে। বাংলাদেশ ভারতে বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করার আহ্বান জানান আইবিসিসিআইএস সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।
Leave a Reply