1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়, দুপুরে যাবে পদ্মা সেতুতে

  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

বিশ্ব সফরের অংশ হিসেবে তিন দিনের জন্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। রোববার (৬ আগস্ট) রাতে ট্রফিটি বাংলাদেশে আসে। ৭ থেকে ৯ আগস্ট এটি থাকবে বাংলাদেশে। এরপর ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি।

৭ আগস্ট (সোমবার) পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে আনুষ্ঠানিক ফটোশুট হবে বিশ্বকাপের ট্রফির। দুপুর ৩টায় হবে এই ফটোসেশন পর্ব।

এর আগে, বিশ্বকাপের গত আসরে ট্রফি ট্যুরের সময় জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন করা হয়েছিল। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু।

পরদিন ৮ (মঙ্গলবার) আগস্ট সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সংবাদমাধ্যম, জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক ক্রিকেটার, ক্রিকেটের অফিসিয়াল ও আয়োজকদের জন্য ট্রফিটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে।

ট্রফি ট্যুরের শেষ দিন ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে ট্রফিটি।

এর আগে, গত জুনে ট্রফিটি পৃথিবী হতে এক লাখ ২০ হাজার ফুট ওপরে থেকে দর্শনীয় শৈলীতে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করেছে। এরপর ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ট্রফি ট্যুর চলে ভারতের বিভিন্ন শহরে।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই; যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park