সিলেট নগরের আখালিয়ার ধানুহাটারপাড়াস্থ এলাকায় কোরআন পোড়ানোর অভিযোগে শিবিরের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুড়ানো কোরআনগুলো পুরাতন ও ব্যবহারের অনুপযোগী ছিলো বলে পুলিশ জানিয়েছে।
রবিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। কোরআন শরীফ পুড়ানো হয়েছে এমন খবর জরুরি সেবা ‘৯৯৯’ থেকে পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এ ২ জনকে গ্রফিতার করেন।
এদিকে কোরআন শরীফ পুড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন লাইভের পর উত্তেজিত জনতা ২ জনকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান নুরুল রহমানকে (৫০) গ্রেফতার করেন। তিনি গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের মৃত ফজুর রহমানের ছেলে। বর্তমানে কোতোয়ালি থানাধীন তপোবন এলাকার সরু মিয়ার বাসায় থাকছেন। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাউলাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাহবুব আলমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহবুব বর্তমানে কোতোয়ালি থানাধীন ধানুহাটারপাড় এলাকায় থাকেন।
এদিকে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।
এদিকে আটক ২ জন পুরাতন কোরআন পুড়ানোর কথা স্বীকার করেছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উস্কানিমূলক লাইভ করেছে, তাদেরও চিহ্নিত করা হচ্ছে।
Leave a Reply