1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির ইসি

  • আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তোষাখানা মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে গ্রেফতার করার কয়েকদিন পর এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাতে দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, দুর্নীতি চর্চার দায়ে দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজায় দণ্ডিত হওয়ায় পিটিআই প্রধানকে নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারার অধীনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

এর ফলে ইমরান আহমেদ খান নিয়াজি নির্বাচন আইন-২০১৭’র ২৩২ ধারায় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে অযোগ্য হয়েছেন, যোগ করা হয়েছে বিবৃতিতে।

একই সঙ্গে তাকে আগামী পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা এবং দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক হুমায়ুন দিলাওয়ার। বিদেশ সফরের সময় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া এসব উপহার সামগ্রীর মূল্য ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির বেশি। আদালতে রায় ঘোষণার ২৯ মিনিটের মধ্যে গ্রেপ্তার করা হয় দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে।

সূত্র : ডন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park