1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

চট্টগ্রামে কমছে ভারি বৃষ্টি, বন্যা পরিস্থিতির উন্নতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। টেকনাফ ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। পার্বত্য জেলা বান্দরবানের সাত উপজেলার বেশিরভাগই পানির নিচে। এদিকে, বৃষ্টি কমার পাশাপাশি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া থেকে দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজারের সদর, চকরিয়া, পেকুয়া, রামু, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ৫০টি ইউনিয়নের দুইশ গ্রাম বন্যায় প্লাবিত। কক্সবাজার থেকে টেকনাফ ও চট্টগ্রামের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্যোগ মোকাবিলায় রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে কাজ করছে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

এদিকে, বৃষ্টি না থাকায় খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছে। তবে ধীরগতিতে পানি নামায় জেলার দীঘিনালায় আড়াই শতাধিক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। সাজেকসহ রাঙ্গামাটির দুই উপজেলা বাঘাইছড়ি ও লংগদুর সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। পানিবন্দী মানুষের দুর্গতির পাশাপাশি, পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক পরিবার। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। শাক-সবজিসহ ফসলের জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এক সপ্তাহের টানা বর্ষণ শেষে কমেছে বৃষ্টি। বন্যার পানি ওঠায় বন্ধ থাকা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়েছে। বৃষ্টিপাত কমায় বিভিন্ন জায়গার জলজট সরে যাচ্ছে। নামিয়ে ফেলা হয়েছে সতর্ক সংকেত। পরিস্থিতির উন্নতি আশা করছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে পরিস্থিতির অবনতি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কয়েকশ গ্রাম। সাত উপজেলার অধিকাংশই এলাকা এখন পানির নিচে। জেলা প্রশাসনের নির্দেশে দেড় শতাধিক স্কুল দুর্গতদের আশ্রয়ের জন্য খুলে দেয়া হয়েছে। পাহাড় ধসে অভ্যন্তরীন সড়কে মাটি পড়ে যাওয়ায় জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও ত্রাণ বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।

পানি নামতে শুরু করায় ফেনীতেও বন্যা পরিস্থিতি উন্নতির দিকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park