1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে: বিদায়ী জেলা জজ

  • আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

 

আইন ও বিচার মন্ত্রণালয়ে সদ্য সংযুক্ত কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেছেন, কক্সবাজারের প্রধান সমস্যা মাদক চোরাচালান। বর্তমানে কক্সবাজারের আদালতে ১০ হাজারেরও বেশি মাদক মামলা রয়েছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প গুলো হচ্ছে অপরাধী তৈরির কারখানা। রোহিঙ্গাদের মাদক মামলা অস্ত্র ও খুনের মামলার আসামিদের জামিনের জন্য কিছু আইনজীবী ও দালাল কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। তারা জজ কোর্টে জামিন না পেলে হাইকোর্টে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের অপরাধের কারণে কক্সবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই ক্যাম্প গুলো এখন ইয়াবা কারবারিদের মুল কেন্দ্র। আদালতে মাদকের মামলা নিষ্পত্তির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে কক্সবাজার নাগরিক ফোরাম আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।

জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল কক্সবাজারে সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে নানা অভিজ্ঞতা, বিচারাঙ্গনে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, দেশে সবচেয়ে হত্যা মামলা বেশি কক্সবাজারে। এর মধ্যে রোহিঙ্গাদের কারণে খুন খারাবি সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। মেজর অবঃ সিনহা হত্যা মামলাসহ কক্সবাজারের বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তির কারণে তার নিরাপত্তা জনিত সমস্যার আশংকাও রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার সহযোগীরা নানা ষড়যন্ত্রে রয়েছে বলে জানান তিনি।

ওসি প্রদীপের মৃত্যুদণ্ড হওয়ায় কক্সবাজারে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে তিনি দাবি করেন। অনুষ্ঠানে তিনি জানান বর্তমানে আইনজীবীদের অধিকাংশই জামিনের পেছনে দৌঁড়ায়। তারা মূল মামলা পরিচালনা কিংবা ট্রায়াল শুনানি করে না। তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। তার আবেদনের ভিত্তিতে বদলিজনিত বিষয়কে ওএসিড করা হয়ে বলে কোন মাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তা সত্য নয় বলে দাবি করেন।

অনুষ্ঠানে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park