মুক্তিযোদ্ধা সংসদের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও এলডিপি নেতা রেদোয়ান আহমেদকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় বর্তমান রেদওয়ান আহমেদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সোমবার (১৪ আগস্ট) সকালে ঢাকার বিশেষ জজ-২ এর বিচারক মো.আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। ৩ বছর কারাদণ্ডের পাশাপাশি প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে ৫০ লাখ টাকা জরিমানার আদেশও দিয়েছেন তিনি।
একই মামলা অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেন।
এর আগে মুক্তিযোদ্ধা সংসদের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে রাজধানীর রমনা থানায় রেওয়ান আহমেদসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অপর দুই আসামি হলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান কবির আহমেদ ও মহাসচিব শাহ আলম চৌধুরী।
২০২০ সালের ২০ আগস্ট রেদওয়ান ও শাহ আলমের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলায় অভিযোগ করা হয় সাংগঠনিক অনুমোদন ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের তহবিল থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে সংগঠনের কল্যাণে ব্যয় না করে অভিযুক্তরা ওই টাকা আত্মসাৎ করেন।
Leave a Reply