1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হৃদরোগে আক্রান্ত সাঈদী কেমন আছে জানালেন চিকিৎসক

  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার পঠিত

হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই মুহূর্তে তাকে অবজারভেশনের রাখা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিএসএমএমইউ হাসপাতালে অধ্যাপক ডা. মোস্তফা জামান অধীনে কার্ডিয়াক অধ্যাপক ডা. মোস্তফা জামান এই তথ্য জানান।

এর আগে কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, রবিবার বিকালে হঠাৎ বুকে ব্যাথা উঠলে মাওলানা সাঈদীকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১ টাকা বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। বিএসএমএমইউ হাসপাতালে অধ্যাপক ডা. মোস্তফা জামানের অধীনে কার্ডিয়াক ইমার্জেন্সিতে পরীক্ষানিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে হার্টঅ্যাটাক হয়েছে মাওলানা সাঈদীর।

সোমবার সকালে চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামান সংবাদমাধ্যমে বলেন, ‘সকালে আমি নিজে মাওলানা সাঈদী সঙ্গে কথা বলেছি। এই মুহূর্ত তিনি সিসিও টুতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেছেন আগের চেয়ে ভালো আছেন তিনি। তবে আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ তাকে কিছু টেস্ট করানো হবে।’

মাওলানা সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park