1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

সাইবার হামলা ঝুঁকি: ৩৬ ঘন্টা বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেটভিত্তিক কিছু সেবা সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা থেকে বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কিছু সেবা পাওয়া যাবে না। তবে, ঠিক কোন সেবা বন্ধ থাকবে তা জানানো হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানে হয়েছে।

বাংলাদেশে ব্যাংকের সূত্র জানায়, ১৫ আগস্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে সাইবার হামলা হতে পারে বলে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সতর্কবার্তা রয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকতে পারে। সাইবার হামলায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হতে পারে বলে গত ৩১ জুলাই সতর্কবার্তা দেয় ইনসিডেন্ট রেসপন্স টিম।

ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ইন্টারনেটভিত্তিক সেবা আপডেট রাখতে বন্ধের দিন রক্ষণাবেক্ষণ কার্যক্রম করতে হয়। এরই অংশ হিসাবে কিছু ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park