1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাঈদীর গায়েবানা জানাজায় জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ২০

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৮০ বার পঠিত

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ এলাকায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়তে আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৪ টায় এই সংঘর্ষ শুরু হয়। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে।

পুলিশ আগেই খবর পেয়েছিল জমিয়তুল ফালাহ মসজিদ এলাকায় নিহত সাঈদীর গায়েবানা জানাজা পড়তে আসবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সেই মোতাবেক প্রস্ত্তুতি নেয় পুলিশ। মসজিদে ঢুকার প্রবেশ পথ বন্ধ করে দেয় তারা। মসজিদে এলাকায় ঢুকতে বাধাপ্রাপ্ত হয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশ লাঠিপেটা করে পাল্টা এ্যাকশনে যায়। আগেই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park