কক্সবাজারের টেকনাফ থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাফ নদীতে রুদ্ধশ্বাস অভিযান চালায় বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে রুদ্ধশ্বাস অভিযান চালায় বিজিবির একটি আভিযানিক দল। এ সময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারীরা বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফ নদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
আরও জানানো হয়, চোরাকারবারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেন টহলদল সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Leave a Reply