1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনের পথে আসুন, নইলে আম ছালা সব যাবে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনের পথে আসুন নইলে আম ছালা সব যাবে। তিনি বলেন, মুখে গালি আর স্লোগান দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে জঙ্গিদের সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। সেই ঘটনা স্মরণে ১৮ বছর পরও দিনটিতে আলোচনা সভা করছে।

ষড়যন্ত্রকারীরা অস্ত্র শাণিত করার পাশাপাশি আগুন নিয়ে হামলা করতে বৈঠক করছে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।

বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, সরকারের উন্নয়ন ব্যরথ করতে ষড়যন্ত্র চলছে। জঙ্গিদের শেকড় এদেশ থেকে উৎখাত করা হবে বলেও জানান। তারা বলেন, একুশে আগস্টের ঘটনা, সিরিজ বোমা হামলায় সব হামলার সাথে বিএনপি জামায়াত জড়িত।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জেএমবিকে দিয়ে সিরিজ বোমা হামলা করিয়েছিল তারেক রহমান। বিএনপি এখনো সন্ত্রাসের রাজনীতি করছে। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে শেখ হাসিনা চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park