1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদেশিদের পদলেহন করেও বিএনপির আন্দোলনের বেলুন ফুলছে না: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৭৭ বার পঠিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করে, প্রতিদিন বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে ধরনা দিয়ে, পদলেহন করেও বিএনপির আন্দোলনের বেলুন আর ফুলছে না। তাই এখন পদযাত্রা কর্মসূচী, লিফলেট বিতরণের মতো কর্মসূচীতে আটকে গেছে দলটি।

তিনি বলেন, বিএনপি বিদেশী বেনিয়াদের হাতে দেশ তুলে দিয়ে ক্ষমতায় যেতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। আর টানা চতুর্থবারের মতো আওয়ামীলীগ সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে চট্টগ্রাম মহানগরীর এলজিইডি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলবদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠন করা হবে। ১৯৭৫ সালে কিছু বিপথগামী সেনা সদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন তা নয়, এর পেছনে ছিলো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব ছিলেন খন্দকার মোশতাক ও মেজর জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার হলেও যারা এ হত্যাকান্ডের নেপথ্যে ছিলেন তাদের বিচার হয়নি। তাই কমিশন গঠন করে এই হত্যাকান্ডের কুশীলবদের বিচার করা হবে।

আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park